স্ট্রিম প্রতিবেদক

শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের দেশত্যাগের তথ্য জানতে চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) শেরপুরের নলিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ সন্ধ্যায় বিজিবির সদর দপ্তরের মুখপাত্র মো. শরিফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হাদির ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এরই অংশ হিসেবে আজ নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে।
হাদিকে গুলির ঘটনার পরপরই সীমান্ত এলাকা দিয়ে মানবপাচারকারী সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যকে খুঁজছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর সন্দেহ মানবপাচারকারীদের সহায়তায় হাদির হামলাকারীরা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। এ বিষয়ে সঠিক তথ্য জানার জন্য সন্দেহভাজন মানবপাচারকারী ফিলিপ স্নালকে খোঁজা হচ্ছে। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এক্ষেত্রে ফিলিপকে গ্রেপ্তার করতে পারলে দেশের বাইরে অবৈধপথে পালানো ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা সহজ হবে। এজন্যই তাকে খোঁজা হচ্ছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ফিলিপের স্ত্রী, শ্বশুর ও এক মানব পাচারকারীকে আটক করা হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে