স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মহানগরে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ১ মে থেকে শুরু হওয়া এই অভিযানে গত ৪৮ ঘণ্টায় ১৫২ জন চাঁদাবাজসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
ভারপ্রাপ্ত কমিশনার জানান, গত ৪৮ ঘণ্টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮ জন তালিকাভুক্ত এবং ৯৪ জন তালিকা বহির্ভূত চাঁদাবাজকে আটক করা হয়েছে। অভিযানে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য ও ভিডিও ক্লিপ জব্দ করা হয়েছে।
এছাড়া মাদক ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদেরও প্রযুক্তির সহায়তায় শনাক্ত ও আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। ডিবির সাদা পোশাকের সদস্য ও সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। বিশেষ বিষয় হিসেবে, সন্দেহভাজনদের দ্রুত যাচাই করে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যে স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। কমিশনার জানান, অপরাধপ্রবণ নতুন এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও ক্যাম্প স্থাপন এবং রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
অপরাধ দমনে ডিএমপি ছয়টি বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এগুলো হচ্ছে, চাঁদাবাজি প্রতিরোধে হটস্পটভিত্তিক নজরদারি, মাদক নির্মূলে নিয়মিত ব্লক রেইড ও চেকপোস্ট, অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস, সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কমিউনিটি পুলিশিং ও জনসম্পৃক্ততা বৃদ্ধি।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ‘শান্তি ও শৃঙ্খলার শত্রু যারা, তাদের কোনো ছাড় নেই। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।’ তিনি যেকোনো অপরাধের তথ্য নিকটস্থ থানা বা ডিএমপি কন্ট্রোল রুমে জানিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নগরবাসীকে অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার ফুটপাত বহুদিন ধরেই পথচারীদের বদলে দখল, উচ্ছেদ আর পুনর্দখলের এক অবিরাম চক্রে আটকে আছে। হাঁটার জায়গা দখল করে নিয়েছে হকার, আবার সেই হকারদের পেছনে আছে হাজারো মানুষের জীবিকার কঠিন বাস্তবতা।
৯ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্য প্রবাহের প্রধান পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য। তথ্যের স্বাধীনতা যেমন আমাদের কাম্য, তেমনি অপতথ্য রোধ করে ‘ক্লিন ইনফরমেশন’ বা পরিচ্ছন্ন তথ্য নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
৩৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মো. খালিদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার। তিনি বার নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে