বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ী সদরে একই স্থানের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন কেন্দ্রে করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলে মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে শরীফ উদ্দীন গ্রুপের সাত নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে আছেন উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সস্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা ও পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব।
উভয় পক্ষের নেতা-কর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বুধবার (৩ আগস্ট) গোদাগাড়ী সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করে দুইটি গ্রুপই। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে তাদের মধ্যে টান টান উত্তেজনা ছিল। বিকেল চারটার দিকে দুই গ্রুপের নেতা-কর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে সাতজন আহত হয়। এ সময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় গোদাগাড়ী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। স্ট্রিমকে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থল এবং আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নির্মাণশ্রমিক ও মারধরে নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। পরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায় তারা। রোববার সকালে নগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ করা হয়েছে।
৩৯ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চীন, জাপান ও আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে কথাবার্তা চলছে।
৪১ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে