স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বরাদ্দ পাওয়া ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে মাসুরা নামে জোটটির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করে।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান।
তিনি বলেন, ‘বুধবার জামায়াত জোটের পক্ষ থেকে দলটির কয়েকজন নেতা ১৩টি মনোনয়ন সংগ্রহ করেছেন। তাঁরা মাসুরা নামে এ মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন।’
এ দিকে জামায়াত জোটের পক্ষ থেকে বরাদ্দ করা ১৩টিই মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাড়ে প্রায় সাড়ে তিন শর বেশি নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ইসি।
ইসির কর্মকর্তারা বলছেন, গত ১৪ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ তফসিল ঘোষণার পরবর্তী এক সপ্তাহে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ৩৬২ জন নারী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য গত ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করতে চান তাহলে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে