স্ট্রিম ডেস্ক

পাবনার বেড়া উপজেলায় প্রায় ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সন্ধ্যায় র্যাব-১২-এর পাবনা ক্যাম্প ও র্যাব-১০-এর কুষ্টিয়ার একটি যৌথ দল এ উপজেলার চক আবদুস শুকুর গ্রাম থেকে এ মূর্তি উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে রাজু আহম্মেদ ওরফে বাবু (৪৮)। তাঁর বাড়িতে মাটির নিচে মূর্তিটি লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২– পাবনা ক্যাম্পের কমান্ডার ফারহান উজ-জামান বলেন, পাচারের উদ্দেশ্যে মূর্তিটি গোপন করে রাখা হয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু আহম্মেদ পাচারের উদ্দেশ্যেই মূর্তিটি লুকিয়ে রেখেছেন বলে স্বীকার করেছেন।
র্যাব জানায়, পাচার চক্রে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মূর্তিসহ রাজু আহম্মেদকে আইনগত ব্যবস্থা নিতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, র্যাব বাদী হয়ে মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি কিছু তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে