স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চতুর্থ দিনে আরও ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তাঁরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে গত চার দিনে ২৬৮ জন প্রার্থী নির্বাচন কমিশন (ইসি) থেকে ফরম সংগ্রহ করলেন।
চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন—আল আসমাউল হুসনা, ফাতেমা আক্তার, মোসাঃ আসমা, জহরত আদিব চৌধুরী, চৌধুরী শরীফা নাসরিন, আফরোজা বেগম, তুষান আফরোজা, রুহী আফজাল, জ্যোৎস্না খাতুন, শেখ ফরিদা জাহান স্বপ্না, মাসুমা আক্তার নিপা, ইয়াসমিন আরা হক, শরীফ তাছলিমা সালাম পলি, সৈয়দা সুলতানা সালমা, রাশেদা বেগম হীরা, হোসনে আরা (মায়া), মোসা: মাজেদা আহসান, মাকসুদা আক্তার, আরিফা জেসমিন, রীনা আক্তার, পারুল হক, মোসা: নীলু সামসুন্নাহার, হোসনা বেগম, সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী, মোছাঃ অরজিনা পারভীন, চামেলী, রহিমা বেগম, সালিমা তালুকদার, লুৎফা খানম চৌধুরী, হাজারী জাকিয়া হুমাইরা, মোছাঃ শিল্পী খাতুন, শাহিনুর বেগম (হাসি), ফেরদৌস আরা, মোছাম্মৎ জেসমিন আক্তার, হাদিয়া চৌধুরী মুন্নী ও জারা আফরোজ প্রশি।
আরও যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—ইলোরা পারভীন, মোছা সাবিরা সুলতান, আনোয়ারা শিখা, রোমানা আহমেদ, দিলারা শিরিন, শারমিন আক্তার, মোসাঃ নীলুফা ইয়াসমীন (নীলু), নাসিমা আক্তার কল্পনা, আরিফা সুলতানা, নুর শাহানা, শওকত আরা আক্তার, মোসাঃ মাসউদা আফরোজ হক, বাহাদুর সাজেদা আক্তার, মোছাঃ মিনান নাহার, মোছাম্মৎ শামীমা আক্তার, ইসরাত জাহান, হামিদা খাতুন, ফারহানা আক্তার, অধ্যক্ষ কামরুন্নাহার লিপি, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, পাপিয়া আক্তার, সিলভীয়া সালাম, হালিমা আক্তার, মাছুমা আক্তার, খঃ ফারহানা ইয়াসমীন, রাবেয়া খাতুন, খালেদা আলম, শাহীনুর আক্তার, মনিরা আক্তার, ফারজানা ইয়াসমিন লিপি, পারভীন আক্তার, মৌসুমী নাছরিন ও নাজমুন নাহার বেবী।
এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন, শনিবার ৭৩ জন এবং রবিবার ৭৪ জন নারী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ইসির তথ্যমতে, গত চার দিনে যাঁরা মনোনয়নপত্র নিয়েছেন, তাঁরা সবাই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় এই দৌড়ে শামিল হয়েছেন।
গত বুধবার (৮ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা নিয়ে আপিল থাকলে ২৬ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিলের নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১২ মে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে