স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নির্বাচন অনিশ্চিত থাকায় দেশে ও বিদেশে বিনিয়োগকারীদের আস্থার সঙ্কট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কেউই বিনিয়োগ করবেন না। ইতিমধ্যে এর প্রভাবও আমরা দেখতে পাচ্ছি।’
আমীর খসরু অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হলেও সেখানে অংশগ্রহণকারীদের মুখে একটিই সাধারণ প্রশ্ন ছিল— নির্বাচন কবে।
আমীর খসরু বলেন, বিনিয়োগ ছাড়া কোনো দেশ এগোতে পারে না। অথচ সরকার তা অনুধাবন করছে না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের ওপর এক গভীর অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
বাজেট প্রণয়নে তথ্য বিকৃতির অভিযোগ
জাতীয় বাজেট প্রণয়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পালিয়ে যাওয়া সরকারের ফাঁপা তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই বাজেট তৈরি হচ্ছে। এতে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।
আমীর খসরু ভাষ্য মতে, একটি প্রশ্নবিদ্ধ জিডিপির ভিত্তিতে প্রণীত বাজেট ফ্যাসিবাদী প্রবণতারই প্রতিফলন, যা গণতন্ত্রহীন কাঠামোর স্থায়ী রূপান্তরের ঝুঁকি তৈরি করছে।
আলোচনায় মিয়ানমারের সঙ্গে মানবিক করিডর তৈরির সরকারি পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। আমীর খসরু বলেন, ‘এটি একটি স্পর্শকাতর রাজনৈতিক সিদ্ধান্ত। অথচ কোনো রাজনৈতিক আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা প্রশ্নবিদ্ধ।
আমীর খসরু আরও বলেন, ‘এই সরকারের কোনো জনগণের ম্যান্ডেট নেই, তাদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই।’
আলোচনার শেষভাগে সাবেক বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে বলেন, ‘গত ১৪-১৫ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অথচ এখন সরকার মূল উদ্দেশ্য ভুলে অন্য ইস্যুতে ব্যস্ত।’
দেশ কোথায় যাচ্ছে? সরকার কতদিন থাকবে? নির্বাচন কবে হবে?— এসব প্রশ্নের উত্তর না থাকা অবস্থায় কোনো বাজেট বা নীতিগত দিকনির্দেশনা কার্যকর হবে না, বলেই মনে করেন আমীর খসরু।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে