স্ট্রিম সংবাদদাতা

নওগাঁর নিয়ামতপুরে এক পরিবারের চারজনকে গলাকেটে হত্যাকাণ্ড জমি নিয়ে বিরোধের জেরে হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত ওই পরিবারের চার স্বজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। নিহত গৃহবধূর কানে এখনও গহনা রয়েছে। বরং ঘটনাটি পরিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হতে পারে বলে তথ্য পাওয়া গেছে। মূল কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দলএকযোগে কাজ করছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড হয়েছে। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে মৃতদেহগুলো দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানান, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান ও বোন শিরিনার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আগেও হাবিবুরকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, মেয়ের ননদ শিরিনা ও তাঁর ছেলে সবুজ রানা এই হত্যাকাণ্ডে জড়িত। এর আগেও তাঁর মেয়ে ও জামাইকে তারা হত্যার চেষ্টা করেছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে