স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ঘোষিত সাতজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—শিরীন সুলতানা, রেজেকা সুলতানা, রেহানা আক্তার রানু, মাহমুদা হাবীবা, মানসুরা আক্তার, মোসাঃ শাম্মী আক্তার ও ফাহিমা নাসরীন।
সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, বিএনপির পক্ষ থেকে ৩৬ জন নারী প্রার্থীর নাম ঘোষণার পর এই সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে দলীয় ঘোষণার আগেই দিনজুড়ে বিএনপির আরও ২৭ জন মনোনয়নপ্রত্যাশী এবং অন্যান্য দলের প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন।
আজ নতুন করে ফরম সংগ্রহ করা ২৭ জন হলেন—নুসরাত জাহান লাবনী, মোছাঃ শামছুন্নাহার, কানিজ ফাতেমা, মোছাঃ বেলী খাতুন, তানিয়া তাছলিমা, রায়ফাত আক্তার রাশিদা জামাল, পাহিমা আক্তার, কুহেলী দেওয়ান, নাসরীন বিউটি, নার্গিস আক্তার, সালমা আক্তার, উম্মে আসমা, ফোরাতুন নাহার, সালমা আক্তার, মোছাঃ নূরজাহান বেগম, নুসরাত খান, ফয়জুন নাহার চৌধুরী, নুর আফরোজ বেগম (জ্যোতি), নাজমা মসির, অর্পণা রায় দাস, আসমা হেলেন বিথী, মিনারা বেগম, কাকলি মৃধা, লাকী বাছার, আনোয়ারা বেগম, জবা আমিনা খান ও ডা. ফারিয়া খান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র দাখিলের হাতে আর মাত্র এক দিন বাকি রয়েছে। এ পর্যন্ত সর্বমোট ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীর সংখ্যা ৪৫১ জন। এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত বুধবার (৮ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা নিয়ে আপিল থাকলে ২৬ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিলের নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১২ মে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে