স্ট্রিম প্রতিবেদক

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ শিরোনামে একটি কর্মসূচি দিয়েছিল ‘সম্প্রীতি যাত্রা’। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে ওই কর্মসূচি শুরু করলে সেখানে আরেক কর্মসূচিতে যান ‘জুলাই মঞ্চ’ নামের সংগঠনের কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে বিতণ্ডা ও হাতাহাতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ‘গানের আর্তনাদ’ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। শিল্পী অরূপ রাহী স্বাগত বক্তব্য দেন। এরপর শিল্পী কৃষ্ণকলি ইসলামকে বক্তব্যের জন্য আহ্বান জানান সঞ্চালক। তখন জুলাই মঞ্চের ব্যানারে ২০-২৫ জনের একটি দল মিছিল নিয়ে ওই কর্মসূচির মঞ্চের সামনে আসেন। এ সময় তাদের সঙ্গে থাকা মাইক থেকে বাউল আবুল সরকারের মুক্তি দাবির বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়। সম্প্রীতি যাত্রার কর্মীরা জুলাই মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এরই মধ্যে জুলাই মঞ্চের কর্মীদের একটি অংশ ‘গানের আর্তনাদ’ কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চের কাঠামো ধরে টানাটানি করলে পেছনে টাঙানো ব্যানারটি পড়ে যায়। পরে সম্প্রীতি যাত্রার কর্মীরা ব্যানারটি আবার তুলে ঠিক করেন। একপর্যায়ে জুলাই মঞ্চের কর্মীরা সেখান থেকে সরে গেলে গানের আর্তনাদের কার্যক্রম আবার শুরু হয়। আলোচনা পর্ব শেষে তারা বাউলদের ওপর হামলার প্রতিবাদে মিছিল করেন।
ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ২০ নভেম্বর মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। পরে ২৩ নভেম্বর তাঁর মুক্তি দাবিতে মানিকগঞ্জে বাউল ভক্তদের ডাকা কর্মসূচিতে হামলা হয়। এতে চারজন আহত হন। হামলা থেকে বাঁচতে ওই সময় বাউল ভক্তদের পুকুরে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর বাউল আবুল সরকারের মুক্তি ও মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার দাবিতে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও, বৃহস্পতিবার খুলনায় প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। তবে দুই জেলাতেই সমাবেশে হামলার ঘটনা ঘটে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে