স্ট্রিম প্রতিবেদক

সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউ এইজের সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে আবার নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদায়ী কমিটির সভাপতি এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এইজের সম্পাদক নুরুল কবীর, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এবং করতোয়ার সম্পাদক মো. মোজ্জাম্মেল হক।
সভায় নতুন করে যুক্ত হওয়া সদস্যদের মধ্যে ছিলেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের ও ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)।
উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে