স্ট্রিম প্রতিবেদক

কলেজ ভবনে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পাঠদান কার্যক্রম আজ থাকছে না। নিহতদের স্মরণে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে স্মরণসভা। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
মাইলস্টোন সূত্রে জানা গেছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রোববার থেকে ক্যাম্পাস সীমিতভাবে খোলা থাকবে। এদিন একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করছে কলেজ কর্তৃপক্ষ।
এছাড়া শুরুর দিকে সব ক্লাস না হলেও এক বা দুটি ক্লাস নেওয়া হতে পারে। শিক্ষকদের নেতৃত্বে ইতিমধ্যে কাউন্সেলিং কার্যক্রম শুরু হয়েছে। এ কাউন্সেলিং শিক্ষার্থীদের ট্রমা কাটাতে সহায়তা করবে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে ক্যাম্পাসে, যেখানে মানসিক ও শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রথমে ২০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু। পরে মৃতের সংখ্যা আরও বাড়ে। এ মর্মান্তিক দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে