স্ট্রিম সংবাদদাতা

চাঁদপুরের মতলবে সাধক হজরত শাহ সোলেমান (রহ.) ওরফে লেংটা বাবার মাজারের প্রধান খাদেম (সেবক) মতিউর রহমান লাল মিয়াকে (৬০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় ওই মাজার ঘিরে ১০৭তম ওরস ও মেলায় এ ঘটনা ঘটে।
লাল মিয়া ওই মেলার অন্যতম আয়োজক। তাঁর বাড়ি উপজেলার বেলতলী এলাকায়। পরে লাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে গতকাল সকালে বেলতলী এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই সাত দিনব্যাপী ওই মেলা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শাহ সোলেমান লেংটার ওরসের প্রথম দিনে কয়েক লাখ মানুষ জড়ো হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত-অনুসারীরা মাজারে টাকা, গরু, ছাগল ও মহিষ দান করেন। এসবের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে খাদেম লাল মিয়াকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তবে খাদেম লাল মিয়া জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মেলা এলাকায় মাদক কেনাবেচা-সেবন ও জুয়া বন্ধের চেষ্টা চালান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালান কয়েকজন মাদকাসক্ত ও জুয়াড়ি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাজারের খাদেম লাল মিয়ার ওপর হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে