স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি সদর দপ্তরে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি।
সভায় ভারপ্রাপ্ত কমিশনার পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে বলেন। বিশেষ করে বাজারে জাল টাকা শনাক্তকরণ এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। তিনি এছাড়া পশুর হাটের আশপাশে যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে ট্রাফিক পুলিশকে সজাগ থাকতে বলেন।
সভায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে পুলিশের তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার রাজধানীর অলিগলিতে ‘ফুট পেট্রোল’ বা পায়ে হাঁটা টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজি ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।’
তদন্তের মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে কমিশনার মো. সরওয়ার বলেন, ‘ডিজিটাল ফরেনসিক ও তথ্যপ্রযুক্তির ব্যবহারই অপরাধীদের দ্রুত শনাক্ত এবং নির্ভুল চার্জশিট দাখিলে ভূমিকা রাখবে।’ একইসঙ্গে থানায় আসা সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধি এবং তদন্তে কোনো গাফিলতি হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, বর্তমানে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং এই ধারা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।

.png)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাইপে ছাগলকে জোর করে পানি পান করানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী চাঁন বাদশার বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন।
৩ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তার অভিযানে গিয়ে আসামি ও তার সহকারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে থানার এসআই রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
৪ মিনিট আগেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘হাল জামানার মুফতি’ সম্বোধন করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, এখন থেকে আমরা তার কাছ থেকেই ফতোয়া নেব। শনিবার (২৭ জুন) সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বিডিআর বিদ্রোহকে শুধু ‘বিদ্রোহ’ বলা ঠিক নয়, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে সংসদে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
২ ঘণ্টা আগে