স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা এক পরিবারের চারজন নিহত হয়েছেন। মারা গেছেন অ্যাম্বুলেন্সচালকও।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০) এবং মাদারীপুর সদরের অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মোস্তাকপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। নগরকান্দা এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের পাঁচজনই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি যানের গতিই বেশি ছিল।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনার কারণ তদন্ত শেষে বলা যাবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩০ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে