স্ট্রিম প্রতিবেদক

ভুল করে ফেসবুকে পোস্ট দিয়ে পরে দুঃখপ্রকাশ করেছেন গাজাগামী মিডিয়া ফ্লোটিলা জাহাজে অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১:৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আগের ভয়টা দেওয়ার জন্য দুঃখিত। ওই লেখাটা আসলে একটা ভিডিওর স্ক্রিপ্ট ছিল, যা আমরা আইডিএফের হাতে ধরা পড়লে প্রকাশ করার জন্য তৈরি করেছিলাম।’
এর আগে শনিবার দিবাগত রাত ১১টা ৫৮ মিনিটে তিনি লিখেছিলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, সাগরে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে—যে দেশ (ইসরায়েল) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সক্রিয় সহায়তা ও সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।’

তিনি আরও লেখেন, আমি আমার সব সহকর্মী এবং বন্ধুদের আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আমার মুক্তি চাইতে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করুন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যান। ফিলিস্তিন স্বাধীন হবেই। যারা দেশে আছেন তাদের জন্য এই বার্তা।’
কিছু সময় পরে শহিদুল আলম এই পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখপ্রকাশ করে আরেকটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘ভাগ্য ভালো, রেহনুমা দ্রুত পোস্টটি মুছে ফেলেছিল। ফলে খুব বড় কোনো ক্ষতি হয়নি। আজকের দিনটা ছিল একদম পাগল করা! একটার পর একটা মিডিয়া সাক্ষাৎকার, তারপর ইসরায়েলি হামলা মোকাবিলার প্রস্তুতি হিসেবে চাঁদের আলোয় রাতের মহড়া, আর শেষে রান্নাঘর পরিষ্কারের পালা! যাইহোক, ভেরোনিকা আর আমি একসঙ্গে গেয়ে উঠলাম—‘মাই বনি লাইস ওভার দ্য ওশান।’

উল্লেখ্য, গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানে রয়েছেন শহিদুল আলম। কনশানস হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। এফএফসি হলো ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ যৌথ আয়োজক জোটগুলোর একটি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে