স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের নেপথ্যে এলাকার আধিপত্য বিস্তার ও আসন্ন কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে কোন্দল থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। তবে মামলার তদন্তের স্বার্থে কোনো আসামি চিহ্নিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার দুপুরে নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, নিহতের বড় ভাই সাইদ আক্তার রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করে এই হত্যা মামলা করেছেন।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকারের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে নাম ছিল তার। ১৯৯০-এর দশকে অপরাধ জগতে হাতেখড়ি হওয়া টিটন অস্ত্র ব্যবসা ও একাধিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।
গোয়েন্দা পুলিশ খতিয়ে দেখছে এটি কোনো অভ্যন্তরীণ কোন্দল কি না। গত বছরের নভেম্বরে পুরান ঢাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন হত্যাকাণ্ডের নেপথ্যে টিটনের ভগ্নিপতি সানজিদুল ইসলাম ইমনের নাম এসেছিল। সেই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
২০০৪ সালে গ্রেপ্তার হওয়ার পর ২০১৪ সালে ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন টিটন। দীর্ঘ দুই দশক কারাবাসের পর গত ২০২৪ সালের ১২ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির কয়েক মাসের মাথায় হত্যাকাণ্ডের শিকার হলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে