স্ট্রিম প্রতিবেদক

ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধনের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা ব্যক্তি পর্যায়ের সিম নিবন্ধন যতটা সম্ভব কমিয়ে আনব। নির্বাচনের আগেই নিবন্ধিত সিমের সংখ্যা সাতটিতে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরে ধাপে ধাপে সেটা পাঁচটিতে, এমনকি সম্ভব হলে দুইটিতে নামিয়ে আনা হবে।’
তিনি বলেন, ‘একবারে সব কমানো সম্ভব নয়। ধীরে ধীরে প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হবে।’
সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য প্রচার ও সিম ব্যবহারের অপব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু প্রচার হয়, যা সত্য নয়। আগে পার্শ্ববর্তী দেশ থেকে ভুয়া খবর ছড়ানো হতো, কিন্তু এখন বাংলাদেশের গণমাধ্যম সত্য তথ্য তুলে ধরায় সে প্রবণতা অনেক কমেছে।’
সিম ব্যবহারে অপব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘কেউ কেউ সিম রেজিস্ট্রেশনের সময় অন্যের আঙুলের ছাপ ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করেছে। এসব অবৈধ সিম দিয়ে অপরাধ সংঘটিত হলে পরবর্তীতে আসল মালিককেই দায়ী হতে হয়।’
তিনি আরও বলেন, ‘এই সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সিম নিবন্ধন নিয়ে নানা দিক থেকে আলোচনা হয়েছে। ধাপে ধাপে নিবন্ধন সংখ্যা কমানোর মধ্য দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে