স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিএমপির মিডিয়া শাখা জানিয়েছে।
সজীব নিজেও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাঁকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এই ব্যাপারে কথা বলতে তাঁকে ঢাকা থেকে এসপি কার্যালয়ে আনা হয়েছে। আশা করছি, তিনি আমাদের সহযোগিতা করবেন।’
এদিকে, রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে আটক করেছিল নারায়ণগঞ্জ জেলা ডিবি। নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে সজীবকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। তবে মামলার তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের স্বার্থে পরে তাঁকে ডিএমপির ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। তবে কোন মামলায় সজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে– সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করেও সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কিংবা তাঁর পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে