স্ট্রিম সংবাদদাতা

নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১টার দিকে হাট চকগৌরী বাজার থেকে চোর সন্দেহ কিছু যুবক মিথুনকে ধাওয়া করে। এ সময় মিঠুন সরকার দৌঁড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খারিতে ঝাপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কিনা এবিষয়ে এখনো নিশ্চিত।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে