স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃসংসতার জন্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য আসামিদের দায়ী করেছেন নাহিদ ইসলাম। তিনি তাঁদের কঠোর শাস্তিও দাবি করেছেন। ভুক্তভোগীরা যাতে করে ন্যয়বিচার পান, ট্রাইব্যুনালে সেই আবেদনও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন নাহিদ ইসলাম। আজ তাঁর জবানবন্দি নেওয়া শেষ হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। আজ বিকেলেই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর প্রসিকিউশনের এই ৪৭তম সাক্ষীকে জেরা করার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নাহিদ ইসলাম এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ নম্বর সমন্বয়ক ছিলেন তিনি। জবানবন্দিতে জুলাই-আগস্টে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসুদুজ্জামান খান কামাল, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং যাঁরা আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে অংশ নিয়েছে, তাঁদের দায়ী করছি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে