স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জে চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক লায়লা শারমিন এই রায় দেন। আরেক আসামি হাইকোর্ট বিভাগে ফৌজদারি রিভিশন করায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম স্থগিত রয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা জাকারিয়া মাসুদ (৪৩), সদর উপজেলার বহলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)। অপর আসামি চিকিৎসক আব্দুল লতিফ।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন।
এপিপি আরও বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরের সরকারি ব্যাচেলর কোয়ার্টারে নিজকক্ষে বাকি মির্জাকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করা হয়।
মামলার চার্জশিটে বাকি মির্জার সঙ্গে আসামি রুহুল আমীন বাবুর স্ত্রী এশার প্রেমের সম্পর্ক খুনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামি রুহুল আমীন বাবুর মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে