স্ট্রিম প্রতিবেদক

গুমের বিচারে সাবেক অন্তর্বর্তী সরকারের গঠিত ‘কমিশন অব ইনকোয়ারি’ বা তদন্ত কমিশনের চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৮ মে) র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইসিটি আদালতের আইন দেশের সবচেয়ে কঠোর আইন। বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ইতিমধ্যে আইসিটি আদালতে মামলা করেছেন। তিনি বলেন, ‘সাবেক অন্তর্বর্তী সরকারের কমিশন অব ইনকোয়ারিতে গুমের শাস্তির নির্দিষ্ট কোনো পেনাল মেজারস বা আইনি পরিমাপ ছিল না।’
আইসিটি আইনের সংশোধন চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংশোধনের মাধ্যমে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তি, নিখোঁজ কিংবা হুমকির শিকার—সবারই বিচার করা সম্ভব। তিনি জানান, সাধারণ তদন্ত কমিশন শুধু শুনানি ও সুপারিশ করতে পারে, কিন্তু আইসিটি অপরাধীদের শাস্তির আওতায় আনতে পারে। প্রচলিত আইনি সীমাবদ্ধতার কারণে অনেক সময় ব্যক্তি সরাসরি মামলা করলে জটিলতা বাড়ে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইসিটি আইনের সঠিক সংস্কারের মাধ্যমে প্রশাসনিক ও আইনি জটিলতা দূর হবে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে