স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার সদর উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই ফারদিন রুহিত আহত হন। তিনি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার বাদিয়াখালীর ত্রিমোহনীর পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। দুই ভাই প্রয়াত ফারুক ইসলামের ছেলে। ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী আকিফ আহসানের সঙ্গে ফাহদিন রুমনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে ওই ভিটার জমির মাপ নিয়ে দুপক্ষের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে আকিফ আহসানের লোকজন রুমনদের ছুরিকাঘাত করেন। তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফাহমিদ রুমন মারা যান। তার বড় ভাই বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ফারদিন রুহিত বলেন, সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার ছেলে আকিফ আহসানের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। সম্প্রতি আমিন দিয়ে তাঁদের বাড়ির সীমানা নির্ধারণ করে নেয়। নির্ধারিত সীমানায় দেয়াল তুলতে গেলে প্রতিবেশী ছানা মিয়া বাধা দেন। তাঁদের দুই ভাইকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে আসার পথে তাঁর ভাই মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে এক কলেজছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের একটি নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানা সংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় এগুলো পাওয়া যায়।
১৬ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও থাকবেন স্পিকারের বাসভবনে। শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে