স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে সংসদে মানুষের কল্যাণের জন্য আলোচনা না হয়ে চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় হয়েছে।
তিনি বলেন, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, এই সংসদ যেন কারও চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনি পারবেন ইনশাল্লাহ, সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন চলছে।
এ সময় শফিকুর রহমান বলেন, সংসদে অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে সেটির পুনরাবৃত্তি হবে না বলে আমরা আশা করি।
তিনি বলেন, বাংলাদেশে সংসদ ও সংসদীয় রাজনীতি সতিক্যার অর্থে খুব কম সময়ই কার্যকর ছিল। আপনি (স্পিকার) বিরল সম্মানে ভূষিত হয়েছেন। এই জায়গায় অভিভাবকত্বের জায়গায় যাঁরা দায়িত্ব পালন করেছেন তাঁরা মানুষের অধিকারের ওপর সুবিচার অনেকেই করতে পারেননি। আপনি বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের। আপনার কাছে সরকারি ও বিরোধীদল আলাদা কিছু হবে না বলে আশা করি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে