স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা লাগবে না বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যার যার ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সদস্যদের সম্মান জানানোর কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে অধিবেশনের শুরুতে তিনি এ কথা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়া সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে অনুরোধ জানান। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হবে মর্মে আমি জানিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘কার্যপ্রণালি বিধিতে এ সংক্রান্ত বিধি ২৬৭ (১) এ বলা হয়েছে সংসদে বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন। উক্ত বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে।’
স্পিকার নিশ্চিত করে বলেন, ‘আমি পরীক্ষা করে দেখেছি অষ্টম সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০ সেপ্টেম্বর ২০০৬ তারিখে সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি ২৬ সেপ্টেম্বর ২০০৬ তারিখে সংসদে বিবেচিত ও গৃহীত হয়। যার মধ্যে ২৬৭ (১) বিধি উক্ত সংশোধনীটি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) বিধি হতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যা ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে