স্ট্রিম প্রতিবেদক

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রিট পিটিশন ইস্যুতে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চেম্বার জজ আদালতে ‘সিএমপি ফাইল বা সিভিল মিসেলেনিয়াস ফাইল’ দায়ের করা হবে। পরে তার ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষের আইনজীবী শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাইভ শেয়ার করে এই তথ্য জানান।
শিশির মনির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্টের রিট পিটিশনের বিরুদ্ধে চেম্বার জজের আদালতে ডাকসুর গুরুত্ব তুলে ধরে একটি হাতে লেখা আবেদন তুলে ধরেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ আদালত “সিএমপি ফাইল বা সিভিল মিসেলেনিয়াস ফাইল” দায়ের করার আগ পর্যন্ত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া আদেশ স্থগিত করেছে। অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাঁধা নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা আগামীকাল সকালে সিএমপি ফাইল দায়ের করবো। আশা করি কাল গুরুত্বের ব্যাপারে আদালতেই বাকিটা শুনানি হবে। এর মধ্যে হাইকোর্ট ডিভিশনের কার্জকারিতা স্থগিত থাকবে।’
এর আগে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা এক রিটের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এ বিষয়েও জানতে চান হাইকোর্ট।
পরে ডাকসু নির্বাচন প্রক্রিয়া স্থগিতের ব্যাপারে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করা হয়। আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু গতকাল রোববার (৩১ আগস্ট) ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে