স্ট্রিম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসনভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা করেনি বলে স্পষ্টভাবে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শনিবার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ বক্তব্য দেন।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে এক রাজনৈতিক দলের প্রধান এনসিপি সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগিজনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর।’
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, এনসিপির ওপর একটি ‘ভিত্তিহীন ইম্প্রেশন’ তৈরির চেষ্টা চলছে, যেখানে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়—এমন বক্তব্য দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে হাসনাত বলেন, ‘আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে।’
এনসিপি আরও বলেন, আওয়ামী লীগ আমলের ‘ভুয়া’ নির্বাচনগুলোতে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি বলেই এনসিপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ লক্ষ্যে তিনি প্রশাসনিক সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। এ সময়ের মধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত 'জুলাই ঘোষণাপত্র' প্রকাশ করার দাবিও জানান তিনি।
গণতন্ত্র রক্ষায় সংস্কারমূলক নির্বাচন প্রয়োজন
হাসনাত আব্দুল্লাহর মতে, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়; বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক—এনসিপি সেই প্রত্যাশা করে।’
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তি না ছড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে