স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের গণকবর শনাক্ত ও সংরক্ষণের দাবি জানিয়েছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবরের পাশে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের ইতিহাসে ‘জুলাই গণহত্যা’ একটি নির্মম ও বেদনাদায়ক অধ্যায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অজ্ঞাতনামা শহীদদের মরদেহ শনাক্ত ও স্বীকৃতির দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে শহীদদের স্বজনেরা গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেন। শহীদ ইমাম হাসান তায়েমের ভাই রবিউল ইসলাম বলেন, ‘শহীদ পরিবারগুলো এক বছর ধরে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ঘুরছে দ্বারে দ্বারে। আল্লাহর দোহাই লাগে, আপনারা আগের স্বৈরাচারী হইয়েন না। অবিলম্বে শহীদের লাশগুলো চিহ্নিত করে পরিবারের নিকটে বুঝিয়ে দিন।’
শহীদ সোহেল রানার ভাই নাবিল হোসেন আলভি বলেন, ‘এদের সবার ছিল পিতৃপরিচয়, ছিল পরিবার। অথচ স্বৈরাচার সরকার এদের বেওয়ারিশভাবে দাফন করেছে। অথচ তারা কেউই বেওয়ারিশ না, তাদের সবার ছিল ওয়ারিশ। সরকারের কাছে অনুরোধ, অনতিবিলম্বে মরদেহ শনাক্ত করে পরিবারের নিকট হস্তান্তর ও স্বীকৃতি দিন। দাবিগুলো পূরণ না হলে আমরা আরও কঠোর অবস্থানের দিকে যাব।’
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র মূল দাবিগুলোর মধ্যে আছে —জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে দ্রুত শনাক্ত করে সরকারি স্বীকৃতি প্রদান, জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা, জুলাই গণহত্যাকে স্বীকৃতি দিয়ে সরকারি সনদ প্রদান, আহতদের পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা।
আয়োজকরা জানান, এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে