স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর ও প্রশিক্ষণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাতে এই কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর আলোচনা হয়েছে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ভূমিকা রাখবে। সরকার একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমাদের আশা, জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুদেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
ফরাসি রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশের এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি জানান, আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি ও নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা পরিচালনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে