স্ট্রিম প্রতিবেদক

বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫’-এর জন্য ৭ শ্রেণিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। সোমবার (১৫ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ শাখার প্রজ্ঞাপনে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘ক’ শ্রেণিতে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে নাটোরের টেক্সটাইল ইনস্টিটিউট। দ্বিতীয় হয়েছে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এবং তৃতীয় খুলনার ডুমুরিয়া কলেজ।
‘খ’ শ্রেণিতে ইউনিয়ন ও উপজেলা পরিষদ, ক্লাব ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম চট্টগ্রামের কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড এবং দ্বিতীয় খাগড়াছড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর।
ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণের ‘গ’ শ্রেণিতে প্রথম চাঁপাইনবাবগঞ্জের মো. শফিকুল ইসলাম, দ্বিতীয় নড়াইলের মো. জাহাঙ্গীর কবির এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন ঢাকার মো. শাহাবাজ হোসেন খান ও সুনামগঞ্জের মোছা. ইসমাতুনেছা।
ব্যক্তিমালিকানাধীন নার্সারির ‘ঘ’ শ্রেণিতে প্রথম স্থান পেয়েছে ঢাকার সাভারের ফয়সাল নার্সারি, দ্বিতীয় হয়েছে বগুড়ার সাথী ফ্লাওয়ার অ্যান্ড নার্সারি এবং তৃতীয় হয়েছে সাভারের ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি।
ছাদবাগানের ‘ঙ’ শ্রেণিতে প্রথম হয়েছেন রাজশাহীর শারমিন আক্তার, দ্বিতীয় হয়েছেন ঢাকার আসফিয়া সাবিনা এবং তৃতীয় হয়েছেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
বন বিভাগ কর্তৃক সৃজিত বাগানের ‘চ’ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালীর উপকূলীয় বন বিভাগ, দ্বিতীয় হয়েছে যশোরের সামাজিক বন বিভাগ এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহ বন বিভাগ।
বৃক্ষ সম্পর্কিত গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবনের বিশেষ ‘ছ’ শ্রেণিতে প্রথম হয়েছেন খাগড়াছড়ির পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের স্বত্বাধিকারী মাহফুজ আহমেদ রাসেল। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ঢাকার মো. রকিবুল আমিন এবং তৃতীয় হয়েছেন কুমিল্লার অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খান।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে