স্ট্রিম প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সজীব নিজেও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
সোমবার (২২ জুন) সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কোনো রাজনৈতিক চাপ বা তদবিরের মুখে নয়, বরং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁকে ছাড়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে, ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও হাজির হওয়ার শর্তে এবং মুচলেকা রেখে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত স্বাভাবিক নিয়মেই চলবে জানিয়ে ডিবি প্রধান বলেন, ‘কোনো চাপে বা তদবিরে ছেড়ে দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেটি তদন্তের বিষয়। আমরা যদি চাপের মুখেই ছেড়ে দিতাম, তাহলে কেন ধরব? তাঁকে ধরে নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করেছি।’
এর আগে রোববার সজীবকে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ আটক করে। পরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে