স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে সাইবার সুরক্ষা (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) বাজেট অধিবেশনের শেষ দিনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাসের জন্য উত্থাপন করে ফকির মাহবুব আনাম জানান, দেশের সাইবার জগৎ নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন-২০২৩ প্রণয়ন করা হয়েছিল। ওই আইনের ২০ ধারায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিধান ছিল। তবে সম্প্রতি জুয়া সংক্রান্ত অপরাধগুলো প্রতিরোধের জন্য ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ নামে একটি স্বতন্ত্র ও বিস্তারিত আইন প্রণয়ন করা হয়েছে। একই অপরাধের জন্য দুটি ভিন্ন আইনের বিধান থাকায় সাইবার সুরক্ষা আইন ২০২৩ থেকে ২০ নম্বর ধারাটি বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আহ্বানে সংসদ সদস্যদের ভোট গ্রহণ করা হলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিলটি পর্যালোচনা করে সংসদে পাসের সুপারিশ করে।
সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিশেষ আমন্ত্রণে উপস্থিত থেকে বিলটি চূড়ান্ত করতে সহায়তা করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে