স্ট্রিম প্রতিবেদক

দেশের অর্থনীতিতে মার্চের তুলনায় এপ্রিলে কিছুটা গতি এসেছে। কৃষি ও উৎপাদন খাতে ইতিবাচক পরিবর্তনে দেশের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৬ পয়েন্টে। আগের মাসের তুলনায় এটি ১ দশমিক ১ পয়েন্ট বেশি।
বুধবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ‘ডিসকাশন সেশন অন দ্য পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ফর বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজন করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও এমসিসিআই।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অর্থনীতিবিদ হাসনাত আলম। তিনি জানান, পিএমআই সূচক নির্ধারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মালিকদের কাছে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন করা হয়। এর মাধ্যমে কর্মসংস্থান, আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রমের প্রবণতা সম্পর্কে ধারণা নেওয়া হয়। পরে বিভিন্ন খাতের তথ্য একত্রিত করে দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিশ্লেষণ করা হয়।
সভায় জানানো হয়, এপ্রিলে দেশের কৃষি খাতের পিএমআই সূচক ৫১ দশমিক ৬ থেকে বেড়ে ৭০ দশমিক ৭ পয়েন্ট হয়েছে। একই সময়ে উৎপাদন খাতের সূচক ৭ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫৬ দশমিক ৯ হয়েছে।
তবে নির্মাণ ও সেবা খাত সংকুচিত হয়েছে। নির্মাণ খাতের সূচক ৪৯ দশমিক ২ থেকে ৪৪ দশমিক ৬ পয়েন্টে নেমেছে। একইভাবে সেবা খাতের সূচক প্রায় পাঁচ পয়েন্ট কমে ৫১ দশমিক ৮ হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারুক আহমেদ। স্বাগত বক্তব্যে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ বলেন, ‘পিএমআই সূচক বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি সরকারকে নীতিনির্ধারণে সহায়তা করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
বিশেষ অতিথি সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) নির্বাহী পরিচালক স্টিফেন পোহ বলেন, সিঙ্গাপুরে দুই দশকের বেশি পিএমআই সূচক ব্যবহৃত হচ্ছে এবং এটি দেশটির অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও অর্থনীতির সামগ্রিক অবস্থা তুলে ধরতে এই সূচক গুরুত্বপূর্ণ।
সভায় আলোচকরা পিএমআই জরিপে তথ্যপ্রযুক্তিসহ আরও খাত অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে