স্ট্রিম প্রতিবেদক

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা জায়গা পাননি। অভিজ্ঞ এসব নেতাদের ছাড়াই গঠিত হয়েছে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর মন্ত্রীপরিষদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।
নতুন মন্ত্রিপরিষদে জায়গা না পাওয়া নেতাদের মধ্যে প্রবীণতম সদস্য হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, যিনি আগে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। এছাড়া ঢাকার রাজনীতির প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খানও এবারের তালিকায় নেই। সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং সাবেক স্বাস্থ্য ও শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকেও এবার মন্ত্রিসভায় রাখা হয়নি।
তালিকায় সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার ছিল দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের অনুপস্থিতি। গত দেড় দশকে দলের মুখপাত্র হিসেবে রিজভীর আপসহীন ভূমিকা তাঁকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছিল। অন্যদিকে, নজরুল ইসলাম খান বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে সফল হলেও এবার তাঁকেও কোনো দপ্তর দেওয়া হয়নি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে