স্ট্রিম প্রতিবেদক

দেশের মুদ্রাবাজারে নকল নোট প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর নগদ লেনদেনে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেল ও ডিজিটাল পদ্ধতিতে করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনন্দিন পত্রিকায় বিপুল পরিমাণ নোট দেশের বাজারে প্রবেশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আইন অনুযায়ী নকল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নকল নোটের বিস্তার রোধ এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সচেষ্ট এবং নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছে। ফলে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।
নির্দিষ্টভাবে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো হলো—
১. নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যথাযথভাবে যাচাই করা; যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং-পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।
২. বড় অংকের লেনদেনে ব্যাংকিং চ্যানেল (ব্যাংক/বিল-ট্রান্সফার) ব্যবহার করা।
৩. নগদ লেনদেনে যেখানে সম্ভব ডিজিটাল পদ্ধতি (অনলাইন/বিকাশ/রকেট ইত্যাদি) ব্যবহার করা।
৪. সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জেনে থাকলে তৎক্ষণিক নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো।
বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আসল নোটের বৈশিষ্ট্য ও যাচাইকরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) ভিজিট করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে