ডাকসু নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ভিড় করেছে মানুষ। তাঁরা ভিন্ন দলের ডেকে আনা লোক বলে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন ছাত্রদল ও শিবির।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এই অভিযোগ করেন।
ক্যাম্পাসজুড়ে বহিরাগত ও জামায়াত নেতাদের ছড়াছড়ি ছিল দাবি করে আবিদ বলেন, আমি আশ্চর্য হয়েছি যখন জানতে চাইলাম কোথা থেকে এসেছেন? তারা বললেন-কুড়িগ্রাম থেকে এসেছি, আবার কেউ বলেছেন-আমি এ এলাকার নেতা। আমি দেখেছি, জামায়াতের বহু নেতা পাশের নামে ক্যাম্পাসে ঘুরে বেরিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর আমাদের পোলিং এজেন্ট দিতে নানান প্রতারণা করেছেন। আর নিরাপত্তা পাশের নামে আপনারা জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের এই ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো নয়।
অন্যদিকে একই অভিযোগ ছাত্র শিবির সর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটেরও। সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৪-এর আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল। কিন্তু তারা টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’
পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক স্ট্রিমকে বলেন, নিউজমার্কেট এলাকায় অনেক মানুষ ভিড় করেছেন। বিকেলে আরও বেশি ছিল। এখন কমেছে। অনেকে আসা যাওয়ার মধ্যে আছেন। তবে তাঁদেরকে কোনো দলের হিসাবে চিন্হিত করা যায়নি। তাঁদের উৎসুক জনতা মনে হয়েছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে