স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটতে বেরিয়ে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি মুঠোফোনের পাসওয়ার্ড হাতিয়ে নিতে তাঁকে অস্ত্রের উল্টো পিঠ দিয়ে আঘাত এবং চোখে ঘুষি মেরে জখম করেছে।
শনিবার (৭ মার্চ) রাতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। পরদিন রোববার মোহাম্মদপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক (ডিএডি) জাবেদ হোসেন সজল। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাতে তারাবির পর প্রশাসন ক্যাডারের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী চাপাতি ও সামুরাই নিয়ে তাঁর পথ রোধ করে। ভয়ভীতি দেখিয়ে তাঁরা মোতাহার হোসেনের কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, টাকাসংবলিত মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেন।
এজাহারে আরও বলা হয়েছে, এরপর আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে ছিনতাইকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত এবং বাম চোখে ঘুষি মারা হলে নিরুপায় হয়ে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। এরপর ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “শনিবার রাত ১০টার দিকে দুদকের একজন কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার তথ্য জানিয়ে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। সেখান থেকে ২০২৪ সালের ১৭ মার্চ তিনি দুদকের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে