স্ট্রিম ডেস্ক

প্রতিবেশী দেশ বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, 'আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
জয়সওয়াল আরও বলেন, 'তিনি (ওম বিড়লা) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ।
জয়সওয়াল বলেন, 'আমরা নতুন সরকারের সঙ্গে যোগাযোগ করতে এবং বিষয়গুলোকে এগিয়ে নিতে উন্মুখ। ভিসা ইস্যুতে আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে সবেমাত্র নতুন সরকার এসেছে, আমাদের সম্পর্কের সব দিক তাদের সঙ্গে আলোচনা করা হবে।'
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন। এসময় তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিড়লা লিখেন, 'আজ ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।'
এদিকে, সাক্ষাৎকালে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শুভেচ্ছা জানান এবং তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দুই নেতা ভারত ও বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

আজ বাংলাদেশিদের উত্তর মেরু যাওয়ার দিন। ২০০৭ সালের ৮ এপ্রিল উত্তর মেরুর বিন্দু ৯০ ডিগ্রি নর্থ ভ্রমণ করেন বাংলাদেশের দুই ভ্রমণ পিপাসু। তাঁরা হলেন তারেক অণু এবং ইনাম আল হক।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেলের সংকটে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।
৪ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হোল্ডিং ট্যাক্স আদায়ে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি হঠাৎ থমকে গেছে। আগের টানা তিন অর্থবছর ধরে বাড়তে থাকা এই আয়ে গত অর্থবছরে (২০২৪-২৫) ধাক্কা লাগে।
৫ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে আগামী তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের মূল বিধান পুনর্বহাল করা হয়েছে।
৫ ঘণ্টা আগে