স্ট্রিম ডেস্ক

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এ অভিবাদন জানান তিনি।
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় জনাব তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।’
ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে তিনি নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
শেরিং তোবগে আরও বলেন, ‘নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
এই বিজয় দেশটিতে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

.png)

আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৭ মিনিট আগে
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
২২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক কর্মকর্তা বদলি এবং নতুন যোগদান নিয়ে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে