স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় ২ কোটি ৮৮ লাখের বেশি সুবিধাভোগীকে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য দেবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, এবার সুবিধাভোগীর সংখ্যা ২ কোটি ৮৮ লাখে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত রমজানে এই সংখ্যা ছিল ২ কোটি ২৮ লাখ।
মন্ত্রী আরও জানান, গত বছরের ঈদুল আজহায় ১০ হাজার ৯০০ টন পণ্য দেওয়া হলেও এবার ৪০ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার টন করা হয়েছে। তালিকায় স্বচ্ছতা আনতে আগের ১ কোটি সুবিধাভোগীর তথ্য যাচাই-বাছাই হয়েছে। সেখানে ৫৯ লাখ তথ্য প্রশ্নবিদ্ধ হওয়ায় ৮০ লাখ প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে এবং আরও ২০ লাখ পরিবারকে তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
বাজার সিন্ডিকেট রুখতে সরকার প্রযুক্তি ও কৌশলগত মজুতের ওপর জোর দিচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিছু নিত্যপণ্যে রাষ্ট্রীয় কৌশলগত মজুত গড়ে তোলা হবে। এছাড়া আমদানি থেকে খুচরা পর্যায়—পুরো সরবরাহ ব্যবস্থা এআইয়ের পর্যবেক্ষণে আনা হবে।’
তিনি আরও জানান, জবাবদিহি নিশ্চিত করতে টিসিবির ডিলার নিয়োগে নতুন নীতিমালা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অংশীদারত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে সুস্থ প্রতিযোগিতা হয়। যেকোনো বিশেষ পরিস্থিতিতে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টিসিবি সর্বদা প্রস্তুত থাকবে।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব মো. আবদুর রহিম খান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে