স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল চালু করা সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে সরকার। লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডেনমার্কের একটি কোম্পানি সম্মতি দিয়েছে। অন্যদিকে বে-টার্মিনাল-১ পরিচালনায় সিঙ্গাপুর ভিত্তিক পিএসএ কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বে-টার্মিনাল-২ নিয়ে বিশ্বের অন্যতম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলছে। আর বে-টার্মিনাল-৩ সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় বাস্তবায়নের পরিকল্পনা করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। তখন আমাদের বন্দর কার্যক্রম সিঙ্গাপুর ও কলম্বোর মতো আন্তর্জাতিক মানে উন্নীত হবে।’
রবিউল আলম বলেন, ‘বন্দরের দক্ষতা বৃদ্ধির ফলে গভীর সমুদ্রবন্দরে (ডিপ-সি পোর্ট) জাহাজের অপেক্ষার সময় প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। আগে যেখানে জাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন তারা সরাসরি বন্দরে প্রবেশ করতে পারছে। ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গড় সময় ২ দশমিক ৫৮ দিন ছিল। ২০২৫-২৬ অর্থ বছরে সেটা কমিয়ে আরও ২ দশমিক ১ দিনে আনা হয়েছে। তবে নতুন টার্মিনালগুলো চালু হলে এই সময় অর্ধেক দিনের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’
নৌ পরিবহণমন্ত্রী আরও বলেন, ‘বন্দরের অবকাঠামো উন্নয়ন, আধুনিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক সমুদ্রবন্দরে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। এ ছাড়া ব্যবসায়িক ব্যয় কমবে এবং বাংলাদেশ আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট ও লজিস্টিকস হাব হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে