স্ট্রিম প্রতিবেদক

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ (৮ জানুয়ারি) বৃহস্পতিবার দলটির যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের লাখ লাখ পরিবার দৈনন্দিন রান্নার জন্য এলপি গ্যাসের ওপরে নির্ভরশীল। বিশেষ করে শহুরে পরিবারে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করারও সুযোগ নাই। জীবন ধারণের এমন গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে গত কয়েকদিন যা হচ্ছে এবং পরিস্থিতির যে গতিপথ বোঝা যাচ্ছে তা হতাশাজনক।’
গাজী আতাউর রহমান বলেন, ‘এলপি গ্যাস আমদানি নির্ভর হওয়ায় এর সঙ্গে বিশ্বরাজনীতির ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। পরিবর্তিত বিশ্বরাজনীতির সঙ্গে সমন্বয় করে কৌশল নির্ধারণ করা উচিৎ ছিলো। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা, অদক্ষতার বিষয়টিও খতিয়ে দেখতে হবে।’
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ‘এলপি গ্যাস আমদানি, বিতরণ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাঝে সমন্বয়হীনতা ও স্বার্থ কেন্দ্রিক দ্বন্দ্ব পরিস্থিতিতে এত জটিল করেছে। পুরো ব্যবস্থাপনায় নাগরিকের স্বার্থ দেখার কেউ নাই। তাই এই ক্ষেত্রে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে। যে করেই হোক জনগণের ভোগান্তি লাঘব করতেই হবে। কারো কোনো কারসাজি থাকলে তা শক্তহাতে দমন করতে হবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে