স্ট্রিম প্রতিবেদক

অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'মালয়েশিয়া সরকার এবং দেশটির বন্ধুভাবাপন্ন জনগণের পক্ষ থেকে যে সৌহার্দ্য, আন্তরিকতা ও শুভেচ্ছা আমাদের প্রতি প্রদর্শন করা হয়েছে, তাতে আমরা গভীরভাবে মুগ্ধ ও আবেগাপ্লুত।'
আজ মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানের এই বার্তা তুলে ধরা হয়।
তারেক রহমান বলেছেন, 'আমার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ আতিথেয়তার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই।'
তারেক রহমান বলেন, 'প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। এই বন্ধন পারস্পরিক সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের পাশাপাশি আরও গভীর ও ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।'
তিনি বলেন, 'এই মূল্যবান সম্পর্কের শিকড় বহু দশক আগে প্রোথিত হয়েছিল, যখন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।'
মালয়েশিয়ার রাজা ইব্রাহিম ইস্কান্দারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, 'বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। দুই দেশের জনগণের মধ্যে যে নিবিড় যোগাযোগ ও বন্ধন গড়ে উঠেছে, তা নিয়ে আমরা গর্বিত।'
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর গত রোববার (২১ জুন) প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া যান তারেক রহমান। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বিষয়টির উল্লেখ করে তারেক রহমান বলেছেন, 'প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফর শেষে আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি, যাতে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমাত্রিক অংশীদারত্ব আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়।'
গতকাল মালয়েশিয়া সফর শেষে চীনে গেছেন তারেক রহমান। আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের চুম্বক অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলায় হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া গান 'মহাজাদু'।
২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়েছে।
ভিডিওর ক্যাপশনে আনোয়ার ইব্রাহিম বলেছেন, 'দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে মালয়েশিয়া সফর দীর্ঘ-প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য আস্থা ও পারস্পরিক অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই সফর মালয়েশিয়া-বাংলাদেশ বন্ধুত্বকে শক্তিশালী করেছে এবং উভয় দেশের মানুষের উপকার ও মঙ্গলের জন্য কৌশলগত সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ভূমিকা রাখবে।'

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে