স্ট্রিম প্রতিবেদক

আগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, এক বছরের মধ্যে স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচন সম্পন্ন করতে।’ তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর রাখতে নিয়মিত নির্বাচন অপরিহার্য এবং এ ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এবং তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই কাঠামোকে শক্তিশালী করা গেলে রাষ্ট্রীয় ব্যবস্থাও আরও মজবুত হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের কার্যকর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। ‘গণতন্ত্রে জনগণই দেশের মালিক—তাঁদের অংশগ্রহণ ছাড়া তৃণমূল পর্যায়ে কার্যকর উন্নয়ন সম্ভব নয়,’ বলেন তিনি। স্থানীয় সরকারের আওতায় সড়ক অবকাঠামো ছাড়াও পানি সরবরাহ, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে।
দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘গত দুই বছর নয়, গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে এবং সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে।’ তিনি জানান, এসব অভিযোগ তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এতে দৃশ্যমান অগ্রগতি আসবে বলে আশা করা যাচ্ছে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে