স্ট্রিম ডেস্ক

অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (আইএমআরএফ) সাধারণ বিতর্কে এ আহ্বান জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্ক বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসীদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং জবাবদিহিতা জোরদারেও দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।
আলোচনায় আরিফুল হক বলেন, বাংলাদেশ একটি ‘সমন্বিত সরকারি ও সামাজিক উদ্যোগের’ মাধ্যমে জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারিত করছে।
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের অংশ হিসেবে মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স গঠন এবং ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
প্রথম আইএমআরএফে দেওয়া ১০টি অঙ্গীকারের মধ্যে বাংলাদেশ সাতটি বাস্তবায়ন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ছয়টি নতুন অঙ্গীকার জমা দেওয়া হয়েছে। দুটি আঞ্চলিক উদ্যোগেও যুক্ত হয়েছে বাংলাদেশ।
এ সময় অভিবাসনের ক্রমবর্ধমান কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে উল্লেখ করে আরিফুল হক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নির্ভরযোগ্য অর্থায়ন ও কারিগরি সহায়তার আহ্বান জানান।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে