স্ট্রিম ডেস্ক

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ হতাহতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় ৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ৫১ জন ভর্তি রয়েছে বলে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতালে ১ জন ও ইউনাইটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পর নিহত-আহতের সঠিক তথ্য প্রকাশের দাবি ওঠে বিভিন্ন মহলে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত-আহতের তথ্য প্রকাশে ‘স্বচ্ছতার অভাব আছে’ জানিয়েছে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, যা তা ‘অপপ্রচার’ বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
এই পরিস্থিতিতে আহত-নিহতের তালিকা প্রকাশ করছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে