স্ট্রিম প্রতিবেদক

বিশ্বজুড়ে সংবাদ হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ অবশেষে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল কেরানীগঞ্জ মডেল থানা থেকে মহিষটি নিজেদের হেফাজতে নিয়েছে।
এর আগে মহিষটির মালিককে সরকারের পক্ষ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্য পরিশোধ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ স্ট্রিমকে বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসে আজ সন্ধ্যায় মহিষটি নিয়ে গেছে। এটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে। মূলত বিরল প্রজাতির হওয়ায় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পুলিশ জানায়, মহিষটি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে বিকেল থেকেই প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা থানায় অবস্থান করছিলেন। সব আইনি ও আর্থিক প্রক্রিয়া শেষে তারা মহিষটি নিয়ে রওনা হন।
কোরবানির ঠিক আগমুহূর্তে এসে কেন এই মহিষটি হাটে বিক্রি বা কোরবানি না দিয়ে সরকারের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হলো—এমন প্রশ্নের জবাবে ওসি রুহুল কুদ্দুছ বলেন, মহিষটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নজরে আসার পরই তারা বিরল প্রজাতির এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার ও সংরক্ষণের উদ্যোগ নেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের সাথে মিলিয়ে অনেকে মহিষটিকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে ডাকছিলেন। কোনো বিশেষ নামের কারণে বা রাজনৈতিক চাপে কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হলো কিনা—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন থানা প্রধান রুহুল কুদ্দুছ।
তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি বিরল প্রজাতির মহিষ। এই বিরল প্রজাতিটি যেন হারিয়ে না যায়, সেটির বংশবৃদ্ধি বা সংরক্ষণের উদ্দেশ্যেই এটিকে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে