স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য আজ মঙ্গলবারও দীর্ঘ সারি দেখা গেছে। কয়েকটি পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। তেল কখন পাবেন অনিশ্চিত জেনেও চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও আসাদগেটে কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় গাড়ির চাপ সামলাতে পাম্পগুলোর কর্মীদের হিমশিম খেতে দেখা যায়।
কল্যাণপুরের কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে দুপুরের দিকে অপেক্ষা করছিলেন প্রাইভেট কারচালক হারুন উর রশিদ। স্ট্রিমকে তিনি বলেন, ‘সবশেষ গত ২৭ মার্চ তেল নিয়েছিলাম। সেদিন এমন লাইন ছিল না। আজ প্রায় ১ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। কখন তেল পাবো জানি না।’

এই পাম্পের কর্মচারী মোহাম্মদ সেলিম স্ট্রিমকে বলেন, ‘গত ২৮ তারিখ আমাদের পাম্পে তেল এসেছে সাড়ে ৪ হাজার লিটার। এরপর আজ পেয়েছি আরও সাড়ে ৪ হাজার লিটার। যা অবস্থা দেখছি মনে হচ্ছে সব তেল ২ ঘণ্টায় শেষ হয়ে যাবে।’
আসাদ গেইটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনেও দীর্ঘ লাইন দেখা গেছে। অপেক্ষমাণ গাড়ির লাইন গণভবন পর্যন্ত পৌঁছেছে। দুপুরের আগেই তেল শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রাখা হয় পাম্পটিতে। তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অপেক্ষমাণরা। কারচালক সিরাজ মিয়া বলেন, ‘সকাল সাড়ে ৯টায় এসে লাইন ধরেছি, এখন প্রায় ১২টা বাজে। এখন বলছে তেল শেষ হয়ে গেছে, কখন তেল আসবে জানি না।’
এদিকে আজ সকালে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে পাম্প মালিকদের সংগঠন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এসময় সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একজনের অতিরিক্ত মজুত অন্যজনকে বঞ্চিত করছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাংক লরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহসহ ৮ দফা দাবি জানায় সংগঠনটি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে