স্ট্রিম প্রতিবেদক

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টের জন্যও দল ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দুটি ভিন্ন সংস্করণের জন্য দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুর বাশার সুমন।
টি-টোয়েন্টি দলে তুলনামূলক তরুণ ও গতি তারকাদের ওপর ভরসা রাখা হলেও, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে বড় চমক দিয়েছে নির্বাচক কমিটি। বাংলাদেশের নিয়মিত বোলিং ইউনিটের নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রবিউল হক এবং সীমিত ওভারের ক্রিকেটের পরিচিত মুখ তৌহিদ হৃদয়।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুর বাশার সুমন বলেন, ‘সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। সাইফ হাসান সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাচ্ছেন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে তার পরিবর্তে হৃদয়কে সহ-অধিনায়ক করা হয়েছে।’ তিনি জানান, ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের জন্য টেস্ট বোলিং ইউনিটকে রেস্ট দেওয়া হয়েছে।
হৃদয়কে দলে নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, ‘হৃদয়কে আমরা লাল বলে দেখতে চেয়েছি। একজন বোলিং অলরাউন্ডারকে দলে রাখতে চাওয়ায় রবিউল ইসলামকে আমরা দলে নিয়েছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহাদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোহাম্মদ সাকলাইন, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, অমিত হাসান, রবিউল হক এবং তৌহিদ হৃদয়।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬